1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে মাদক বিরোধী অভিযানে আটক ২  - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
নতুন কারা মহাপরিদর্শক মোস্তফা কামাল বরিশালে বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি পরিবেশ ও প্রাণিদের প্রতি যত্নশীল হতে শিক্ষার্থীদের আহ্বান প্রধানমন্ত্রীর চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ লং মার্চ দিয়ে বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধান সম্ভব নয় : প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা আটক মুলাদীতে জমিসংক্রান্ত বিরোধে কুপিয়ে ও পিটিয়ে ১০ জনকে জখম বরিশালে মহাসড়কের পাশে গড়ে তোলা অবৈধ ভবন অপসারণের কাজ শুরু ১৫ লক্ষ টাকার বিনিময়ে চরফ্যাশনে গায়েবী উপাধ্যক্ষ নিয়োগ বানিজ্যের অভিযোগ! ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা

লালমোহনে মাদক বিরোধী অভিযানে আটক ২ 

  • আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মাদক বিরোধী পৃথক দুই অভিযানে ইয়াবাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর বাজার কিচেন মার্কেট এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় এসআই মো. জিল্লুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবাসহ মো. মহিন উদ্দিন (২৬) নামে এক যুবককে আটক করা হয়। তিনি ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহেশখালী এলাকার হাজী বাড়ির তোতা মিয়ার ছেলে।

অপরদিকে, এর আগে একইদিন সন্ধ্যায় এসআই খন্দকার মো. কামরুল ইসলামের নেতৃত্বে লালমোহন পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সমিতির মাঠ এলাকায় মাদক বিরোধী আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকা থেকে ১১ পিস ইয়াবাসহ আব্দুল আহাব (১৯) নামে আরও একজনকে আটক করা হয়। তিনি ওই এলাকার মিজানুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম মজুমদার জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে বুধবার সকালে তাদের ভোলা আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network