1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পটুয়াখালীতে গভীর নলকূপ থেকে বের হচ্ছে ‘গ্যাস’ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে দেশীয় অস্ত্র ও মাদকসহ দুইজন গ্রেপ্তার পটুয়াখালীতে গভীর নলকূপ থেকে বের হচ্ছে ‘গ্যাস’ অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনের পর স্কুলছাত্রীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার দশমিনায় তেঁতুলিয়ার তীব্র স্রোতে হাজিরহাটে ভয়াবহ নদীভাঙন, বিলীন ২০ কবর ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক! সঙ্গীসহ গ্রেপ্তার ২, উদ্ধার ৮ পিস ইয়াবা কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য বানারীপাড়ায় আমৃত্যু সংগ্রামী এক মায়া রাণী দাসের গল্প

পটুয়াখালীতে গভীর নলকূপ থেকে বের হচ্ছে ‘গ্যাস’

  • আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নয়ারচর গ্রামে একটি গভীর নলকূপ বসানোর পর তা থেকে গ্যাসের মতো পদার্থ নির্গত হচ্ছে। এতে দিয়াশলাই ধরাতেই জ্বলছে আগুন। প্রায় ২৫ দিন ধরে এমন অবস্থা চলায় এলাকায় তৈরি হয়েছে কৌতূহল।

প্রায় এক মাস আগে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ কামাল তার বাড়িতে গভীর নলকূপ বসান। এক রাত ও এক দিন ধরে নলকূপ স্থাপনের কাজ চলার সময় পাশে তৈরি হয় একটি কূপ। সেখান থেকেই প্রথম গ্যাসের মতো পদার্থ নির্গত হতে দেখা যায়।

কামালের দাবি, নলকূপের ভেতর এবং ওই কূপে বুদবুদ দেখা যায়। পরে দিয়াশলাই দিয়ে পরীক্ষা করলে জ্বলে ওঠে আগুন। প্রায় ২৫ দিন ধরে একই অবস্থা থাকায় বিষয়টি দেখতে সেখানে ভিড় করছেন স্থানীয়রা। এমনকি ওই আগুনে রান্নাবান্না করতেও দেখা গেছে।

বিষয়টি প্রথমে ইউনিয়ন পরিষদ এবং পরে উপজেলা প্রশাসনকে জানান মোহাম্মদ কামাল। তার প্রত্যাশা, এটি প্রাকৃতিক গ্যাস হয়ে থাকলে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে বিষয়টি গুরুত্ব দিয়ে পরীক্ষা করা হোক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান বলেন, নলকূপের পাশের কূপ থেকে নির্গত পদার্থটি সত্যিই প্রাকৃতিক গ্যাস কি-না- তা এখনো নিশ্চিত নয়। বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষার পরই জানা যাবে এর প্রকৃত রহস্য।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network