1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কুরআন-সুন্নাহবিরোধী আইন নয়, হক্কানী ওলামায়ে কেরামদের পরামর্শে হিবা আইন সংশোধন করুন-ছারছীনার পীর ছাহেব - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি পরিবেশ ও প্রাণিদের প্রতি যত্নশীল হতে শিক্ষার্থীদের আহ্বান প্রধানমন্ত্রীর চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ লং মার্চ দিয়ে বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধান সম্ভব নয় : প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা আটক মুলাদীতে জমিসংক্রান্ত বিরোধে কুপিয়ে ও পিটিয়ে ১০ জনকে জখম বরিশালে মহাসড়কের পাশে গড়ে তোলা অবৈধ ভবন অপসারণের কাজ শুরু ১৫ লক্ষ টাকার বিনিময়ে চরফ্যাশনে গায়েবী উপাধ্যক্ষ নিয়োগ বানিজ্যের অভিযোগ! ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা বর্ষা এলেই ভাঙনের কবলে কুয়াকাটা সমুদ্রসৈকত, নেই কার্যকর পদক্ষেপ

কুরআন-সুন্নাহবিরোধী আইন নয়, হক্কানী ওলামায়ে কেরামদের পরামর্শে হিবা আইন সংশোধন করুন-ছারছীনার পীর ছাহেব

  • আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

‎নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)  বলেছেন- সরকারকে দেশের জনগণের ধর্মীয় বিশ্বাস ও পবিত্র কুরআন-সুন্নাহর নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন প্রণয়ন করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে হক্কানী আলেম-ওলামাদের সঙ্গে পরামর্শ করে আইন ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন।

৯ সেপ্টেম্বর বুধবার এক বিবৃতিতে তিনি চলমান হিবা আইন নিয়ে আলিম সমাজের মতামত গ্রহণ করে আইনটি পুনর্বিবেচনা ও প্রয়োজনীয় সংশোধনের দাবি জানান।

তিনি বলেন, ইসলামি শরীয়ত-সংশ্লিষ্ট বিষয়ে হক্কানী আলেম-ওলামা ও ইসলামী আইন বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করলে তা অধিক গ্রহণযোগ্য ও জনকল্যাণকর হবে।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি চলমান হিবা আইনটি সংশোধন করে কুরআন-সুন্নাহর নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network