1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দেবের পথ ধরলেন শুভশ্রী! - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কারা মহাপরিদর্শক মোস্তফা কামাল বরিশালে বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি পরিবেশ ও প্রাণিদের প্রতি যত্নশীল হতে শিক্ষার্থীদের আহ্বান প্রধানমন্ত্রীর চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ লং মার্চ দিয়ে বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধান সম্ভব নয় : প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা আটক মুলাদীতে জমিসংক্রান্ত বিরোধে কুপিয়ে ও পিটিয়ে ১০ জনকে জখম বরিশালে মহাসড়কের পাশে গড়ে তোলা অবৈধ ভবন অপসারণের কাজ শুরু ১৫ লক্ষ টাকার বিনিময়ে চরফ্যাশনে গায়েবী উপাধ্যক্ষ নিয়োগ বানিজ্যের অভিযোগ! ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা

দেবের পথ ধরলেন শুভশ্রী!

  • আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গত কিছুদিন ধরেই টালিগঞ্জে আলোচনার কেন্দ্রে রয়েছেন সুপারস্টার দেব ও শুভশ্রী গাঙ্গুলি। সেই চর্চার প্রভাব বাংলাদেশেও কম নয়। কেননা তাদের ভক্ত রয়েছেন এখানেও। একসময় দেব-শুভশ্রী জুটি বেঁধে সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন, আবার তাদের ব্যক্তিগত প্রেমও ছিল ভক্তদের আনন্দের উপলক্ষ্য।

তবে সেই প্রেম ভেঙে গিয়েছিল। দেব-শুভশ্রী দুজনেই ভিন্ন পথে জীবন এগিয়ে নিয়েছেন। তবে দীর্ঘ এক যুগ পর ফের সিনেমায় জুটি হলেন তারা। মজার ব্যাপার হলো, ‘দেশু ৭’ নামের এই সিনেমা পরিচালনাও করেছেন দেব।

এই সিনেমার সূত্র ধরেই দেব ও শুভশ্রীকে প্রতিনিয়ত একসঙ্গে দেখা যাচ্ছে। পর্দায় তাদের রোম্যান্স নিয়েও হচ্ছে বিপুল চর্চা। এসবের মধ্যেই দেবের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টি আরেকটু স্পষ্ট করলেন অভিনেত্রী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন শুভশ্রী। ছবিগুলো তোলা হয়েছে ‘দেশু ৭’ সিনেমার গান ‘তোর শুধু তোর’-এর শুটিংয়ে। কিন্তু মূল ঘটনা ক্যাপশনে। তাতে অভিনেত্রী দিয়েছেন একটি শব্দ—‘এমনি’।

দেব-ভক্তরা খুব ভালো করেই এই ‘এমনি’র কথা জানেন। কারণ অনেক দিন ধরেই দেব তার ফেসবুক পেজের বেশিরভাগ ছবিতে এই ক্যাপশন দিয়ে আসছেন। এবার তারই পথ ধরলেন দেব। আর ওমনি ভক্তরাও বিষয়টি নিয়ে মেতে উঠলেন। কেউ লিখেছেন, ‘আজ এমনি পূর্ণতা পেল’; কেউ মন্তব্য করেছেন, ‘দুজনই দেখি এমনি’; আরেকজনের মন্তব্য, ‘সিঙ্গেল এমনি আর দুই দিক থেকে ডাবল এমনি, খটকা আছে!’; আরেক ভক্ত তো কিছুটা এগিয়ে লিখলেন, ‘দেবের সাথে বিয়ে হলে আরো ভালো হতো’।

প্রসঙ্গত, দুদিন আগে প্রকাশিত হয়েছে ‘তোর শুধু তোর’ গানটি। এরই মধ্যে গানটির ভিউ ছাড়িয়েছে ১৭ লাখ। বোঝাই যাচ্ছে, পর্দায় দেব-শুভশ্রীর পুনর্মিলনে বেশ আনন্দিত দর্শক। দুর্গাপূজায় মুক্তি পাবে ‘দেশু ৭’ সিনেমাটি। এতে দেব ও শুভশ্রীর সঙ্গে আছেন অনির্বাণ ভট্টাচার্য, পার্থসারথি চক্রবর্তী, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক, প্রিয়াঙ্কা সরকারসহ অনেকে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network