1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
রাঙ্গাবালীতে বিশেষ অভিযানে ১৫১ পিচ ইয়াবা সহ মাদক বিক্রেতা আটক! - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

রাঙ্গাবালীতে বিশেষ অভিযানে ১৫১ পিচ ইয়াবা সহ মাদক বিক্রেতা আটক!

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার থানা ওসি’র বিশেষ অভিযানে মৌডুবী ইউনিয়ন থেকে ১৫১ পিচ ইয়াবা সহ আটক করে থানা পুলিশ।

বুধবার ৯ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে ইউনিয়নের মাদক বিরোধী বিশেষ অভিযানে পুলিশ পরিদর্শক রাঙ্গাবালী থানার সুদক্ষ অফিসার্স ইনচার্জ মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে ৬ নম্বর ওয়ার্ডের খাসমহল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মোঃ ইমরান মিয়া ওরফে সোহাগ ভুইয়ার বাড়িতে তার উপস্থিতিতেই বিশেষ অভিযান পরিচালনা করে প্লাস্টিক প্যাচানো অবস্থায় ১৫১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ আটক করা হয়। আটককৃত সোহাগ ভুইয়া (৩৬) খাসমহল এলাকার আঃ সালাম ভুইয়ার ছেলে।

এবিষয়ে রাঙ্গাবালী থানার অফিসার্স ইনচার্জ ( (ওসি) মোঃ জসিম উদ্দিন বলেন, পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় আমার সঙ্গীয় অফিসার এসআই মোঃ আনোয়ার হোসেন গাজী, এএসআই ও অন্যান্য ফোর্সসের সহযোগিতায়, তার বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করলে ১৫১ পিচ ইয়াবা সহ সোহাগ ভূইয়া আটক করা হয়। এবং মাদক মামলা প্রক্রিয়া শেষে ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network