1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে শিক্ষার মানোন্নয়নে মা ও অভিভাবক সমাবেশ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

লালমোহনে শিক্ষার মানোন্নয়নে মা ও অভিভাবক সমাবেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভাও অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম হাওলাদার।

সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং সন্তানদের শিক্ষাজীবনে অভিভাবকদের দায়িত্ব ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পর ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমা হকের সভাপতিত্বে এ সময় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. জসিম জনি, সহকারী শিক্ষক মামুনুর রশীদ, অভিভাবক এমিলি মারুফসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network