নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ এলাকায় বাস ও ইঞ্জিনচালিত কাঠখড়িবোঝাই লাটাগাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা পরিবহনের একটি বাস রাত সাড়ে ৮টার দিকে শৈলকুপা উপজেলার ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ ব্রিজ এলাকায় পৌঁছালে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা খড়িবোঝাই একটি লাটাগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা অন্তত ২৫ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো...
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ এলাকায় বাস ও ইঞ্জিনচালিত কাঠখড়িবোঝাই লাটাগাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা পরিবহনের একটি বাস রাত সাড়ে ৮টার দিকে শৈলকুপা উপজেলার ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ ব্রিজ এলাকায় পৌঁছালে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা খড়িবোঝাই একটি লাটাগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা অন্তত ২৫ জন যাত্রী আহত হন।
আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।