1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জীবনের সেরা অর্জনের রাতটিই ভুলে গেছেন স্যান্ড্রা বুলক - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
১২ কোটির আমড়া উৎপাদন, ভাসমান হাট ও আড়তে জমজমাট বেচাকেনা উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ মালয়েশিয়ার ‘মিনি ঢাকা’য় ৩৬৪ বাংলাদেশি আটক বাবুগঞ্জ ডিগ্রি কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা বিদ্যুৎ না থাকায় অন্ধকার হাসপাতাল, মোবাইলের আলোয় চিকিৎসা বরিশালের ভাসানচরে এক ব্যক্তিকে বোরকা পড়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা বরিশালে ফজরের নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসল্লি নিহত গলাচিপার চর চন্দ্রাইলে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মেগা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত, ২০

জীবনের সেরা অর্জনের রাতটিই ভুলে গেছেন স্যান্ড্রা বুলক

  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: হলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্যান্ড্রা বুলকের জীবনের সবচেয়ে বড় অর্জনের রাতটিই ঠিকমতো মনে নেই। ২০১০ সালের অস্কার জয়ের সেই রাতে তার পুরো মনোযোগ ছিল সদ্যোজাত ছেলে লুইয়ের দিকে। সম্প্রতি ‘লাইভ উইথ কেলি অ্যান্ড মার্ক’ অনুষ্ঠানে নিজের জীবনের সেই স্মৃতিচারণ করেন ৬২ বছর বয়সী এই তারকা।

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘দ্য ব্লাইন্ড সাইড’ সিনেমায় বাস্তব জীবনের এক সাহসী মা ‘লেই অ্যান টুহি’-এর চরিত্রে দুর্দান্ত অভিনয় করে ২০১০ সালে সেরা অভিনেত্রীর অস্কার জিতেছিলেন স্যান্ড্রা বুলক। তবে জীবনের এই গৌরবময় অর্জনের চেয়েও সেদিন তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল দ্রুত বাড়ি ফিরে নিজের ২ মাস (প্রায়) বয়সী সন্তানের কাছে যাওয়া।

এ বিষয়ে স্মৃতিচারণ করে স্যান্ড্রা বুলক জানান, সে সময় তার ছেলে লুই অ্যাসিড রিফ্লাক্সে (পাকস্থলীর অ্যাসিড) ভুগত। প্রতি দুই ঘণ্টা পরপর ঘুম ভেঙে যাওয়ার কারণে লুইয়ের দেখাশোনা করতে করতে অস্কারের মঞ্চে যাওয়ার আগে মাত্র দুই ঘণ্টা ঘুমাতে পেরেছিলেন তিনি। এমনকি ছেলের অসুস্থতার বিষয়টি সে সময় সবার থেকে গোপনও রেখেছিলেন।

অস্কারের জমকালো অনুষ্ঠান শেষ করে বাড়িতে ফেরার পরের মুহূর্তটিই স্যান্ড্রার কাছে সবচেয়ে স্মরণীয়। অস্কারের জমকালো গাউনটি খোলারও সময় পাননি, সেটি পরেই ছেলের কাছে বসে পড়েন তিনি। স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘অস্কার ট্রফিটা পড়েছিল মেঝেতে, আর আমার কোলে ছিল ছোট্ট লুই।’ অতিরিক্ত ক্লান্তি ও মাতৃত্বের সেই ব্যস্ততাই সেদিন তার অস্কার জয়ের আনন্দকে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিল।

উল্লেখ্য, জার্মান-আমেরিকান স্যান্ড্রা বুলক ২০১০ ও ২০১৪ সালে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন। ক্যারিয়ারে তিনি অস্কার, গোল্ডেন গ্লোব এবং স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করতে সক্ষম হন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network