1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
অর্থের অভাবে বুদ্ধি প্রতিবন্ধী লামিয়ার চিকিৎসা বন্ধ, সাহায্যের আশায় দ্বারে দ্বারে ঘুরছে পিতা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
অর্থের অভাবে বুদ্ধি প্রতিবন্ধী লামিয়ার চিকিৎসা বন্ধ, সাহায্যের আশায় দ্বারে দ্বারে ঘুরছে পিতা গলাচিপায় সাবেক সেনাসদস্যকে মারধর, টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ গলাচিপায় ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়ায় নারীকে পিটিয়ে আহত শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন সাংবাদিক পুলক চ‌্যাটার্জীর লাশের সঙ্গে পাঁচটি চিরকুট, যা লেখা আছে পুলক চ্যাটার্জিকে সহকর্মী-স্বজনদের শেষ বিদায় লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

অর্থের অভাবে বুদ্ধি প্রতিবন্ধী লামিয়ার চিকিৎসা বন্ধ, সাহায্যের আশায় দ্বারে দ্বারে ঘুরছে পিতা

  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি: অর্থের অভাবে দীর্ঘদিন ধরে চিকিৎসা করাতে পারছেন না পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কালিকাপুরের বুদ্ধি প্রতিবন্ধী লামিয়া (২১)।

মেয়ের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে সর্বস্ব হারিয়ে এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন তার বাবা রিকশাচালক আবুল কালাম। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় চার বছর ধরে দুরারোগ্য অসুস্থতায় ভুগছে লামিয়া।

মেয়ের চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় চিকিৎসা করাতে গিয়ে ইতোমধ্যে পরিবারের সঞ্চয় ও সামর্থ্যের শেষটুকুও ব্যয় হয়ে গেছে। বর্তমানে অর্থের অভাবে নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।

রিকশা চালিয়ে সংসার চালানো আবুল কালামের পক্ষে মেয়ের ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে। তাই মেয়েকে সুস্থ করে তুলতে সমাজের বিত্তবান ও গন্যমান্য ব্যাক্তিবর্গের সহযোগিতা কামনা করেছেন তিনি।

বর্তমানে অসুস্থ প্রতিবন্ধী লামিয়ার চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ চিকিৎসা নিচ্ছে। কিন্তু ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা পরিবারের পক্ষে সম্ভব নয়। এমন অবস্থায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সমাজের সামর্থ্যবান মানুষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আকুতি জানিয়েছেন তার পরিবার।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network