1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়ায় নারীকে পিটিয়ে আহত - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ফ্যামিলি কার্ড কার্যক্রমের বরিশাল বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য হলেন মোঃ রেজাউল করিম(রেজা রাড়ী) লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা গণঅভ্যুত্থানে পালানো সরকার ফিরে আসার নজির পৃথিবীতে নেই: বিমানমন্ত্রী গোসলরত নারীদের ছবি তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫০ ভাবিকে শ্লীলতাহানির পর হাতের আঙুল ভেঙে দিলেন দেবর রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ মাদকের টাকার জন্য মাকে মারধর, বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে হাফিজ উদ্দিন আহমদ আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ, অনুসন্ধানে দুদক বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়ায় নারীকে পিটিয়ে আহত

  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়াকে কেন্দ্র করে গোলাপি আক্তার নামে এক নারীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত গোলাপি আক্তারকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগী পরিবারের দাবি, হামলায় গোলাপির মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে।
আহত গোলাপি আক্তার অভিযোগ করে বলেন, তার বাবা চার বছর আগে মারা যাওয়ার পর চাচারা তাদের পৈত্রিক জমি জোরপূর্বক দখল করে রেখেছেন। জমির অংশ বুঝিয়ে দেওয়ার কথা বলায় তারা ক্ষিপ্ত হন।
শুক্রবার তার ভাই মেহেদী ও ইমরান মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে গেলে সোহেল খান, ফিরোজ খান, দুলাল খান, বাবুল খান, এনায়েত খান, পিয়ারা বেগম ও শাজাহান রাঢ়ীসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। পরে খবর পেয়ে তিনি সেখানে গেলে তাকেও লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
গোলাপির ভাই মিজানুর রহমান বলেন, চাকরির কারণে তারা ঢাকায় থাকেন। বাবার মৃত্যুর পর থেকেই চাচারা তাদের জমি দখল করে রেখেছেন। পৈত্রিক সম্পত্তি বুঝে নিতে তারা বাড়িতে এসেছেন এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে শালিস বৈঠকের কথা রয়েছে। এর মধ্যেই তাদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন।
তবে অভিযুক্ত ফিরোজ খান জমি নিয়ে বিরোধের কথা স্বীকার করে বলেন, তারা যে জমি দাবি করছেন, তা তারা পাবেন না। নিজেদের মধ্যে মারামারি হয়েছে বলেও তিনি জানান।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network