1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চরফ্যাশন ও দুলারহাট থানায় পুলিশের অভিযান! ইয়াবা, গাঁজাসহ ১৩ জন গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
হানিফ পরিবহনে মিলল ৪০ হাজার ইয়াবা, চালক-সহকারী আটক তিন অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি বাউফলে মাদকবিরোধী অভিযান, ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ রাঙ্গাবালীতে সবজি বাগান নষ্ট করাকে কেন্দ্র করে হামলা, আহত ১ নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন চাঁদপুরায় জমির বিরোধের জেরে ঘরে নগদ টাকা ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ চরফ্যাশন ও দুলারহাট থানায় পুলিশের অভিযান! ইয়াবা, গাঁজাসহ ১৩ জন গ্রেপ্তার অর্থের অভাবে বুদ্ধি প্রতিবন্ধী লামিয়ার চিকিৎসা বন্ধ, সাহায্যের আশায় দ্বারে দ্বারে ঘুরছে পিতা গলাচিপায় সাবেক সেনাসদস্যকে মারধর, টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ গলাচিপায় ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি

চরফ্যাশন ও দুলারহাট থানায় পুলিশের অভিযান! ইয়াবা, গাঁজাসহ ১৩ জন গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: উপজেলার চরফ্যাশন থানা ও দুলার  হাট থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা গাজা ও ইয়াবা সহ ১৩ জনকে গ্রেফতার করছে পুলিশ।
চরফ্যাশনে পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার পিপিএম(বার) এর নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, চরফ্যাশন থানার তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫ শ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ ৫০ হাজার টাকা সহ ২ জনকে গ্রেফতার করেছে চরফ্যাশন থানা পুলিশ।
১১ সেপ্টেম্বর গভীর রাতে ওসমানগঞ্জ ইউনিয়নের উত্তর ফ্যাশন ৭নং ওয়ার্ড বাসিন্দা  আমিনুল ইসলামের বসতঘরে অভিযান পরিচালনা করে আমিনুল ইসলাম (৫৬) ও মোসাঃ হাছনে আরা ওরফে হাচনা (৩৫)-কে মাদক ও নগদ টাকাসহ গ্রেফতার করে থানা পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
একই দিনে সকাল ১০টা ১৫ মিনিটে আছলামপুর ইউনিয়নের চৌমুহনী এলাকায় মতিনের দোকানের উত্তর পাশে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে মোঃ জাকির হোসেন বকশী (৩৮) ও মোঃ রিয়াদ বদ্দার (২৬)-কে ২৯ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮ হাজার ৭শত টাকা।
এছাড়াও ৮ সেপ্টেম্বর দুলারহাট থানা এলাকায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৭ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ ১০ জনকে গ্রেফতার করে  থানা পুলিশ।
সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে দুলারহাট থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ২৭ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজাসহ  ১০ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network