নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল অনুষ্ঠান চলাকালে হাতাহাতিতে জড়িয়েছে দুপক্ষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের কারো পরিচয় জানা যায়নি। শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে কাউন্সিল উপলক্ষে নির্বাচনের আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠান চলাকালে দুই পক্ষের হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে একপক্ষ অপরপক্ষকে আক্রমণাত্মক ভঙ্গিতে হাতাহাতি করতে দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে উভয় পক্ষের মধ্যে মীমাংসা করতে দেখা যায় ছাত্রশক্তি নেতা খান তালাত মাহমুদ রাফিকে। এ ব্যাপারে জানতে চাইলে সংগঠনটির ঢাবি শাখার নব-‘নির্বাচিত সাধারণ সম্পাদক ফেরদৌস আইয়াম কালবেলাকে বলেন, ‘এটা ঠিক জানা নেই। কোন এক ইউনিটের কর্মী হয়ত!’
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল অনুষ্ঠান চলাকালে হাতাহাতিতে জড়িয়েছে দুপক্ষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের কারো পরিচয় জানা যায়নি। শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে কাউন্সিল উপলক্ষে নির্বাচনের আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠান চলাকালে দুই পক্ষের হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে একপক্ষ অপরপক্ষকে আক্রমণাত্মক ভঙ্গিতে হাতাহাতি করতে দেখা যায়।
তবে তাৎক্ষণিকভাবে উভয় পক্ষের মধ্যে মীমাংসা করতে দেখা যায় ছাত্রশক্তি নেতা খান তালাত মাহমুদ রাফিকে। এ ব্যাপারে জানতে চাইলে সংগঠনটির ঢাবি শাখার নব-‘নির্বাচিত সাধারণ সম্পাদক ফেরদৌস আইয়াম কালবেলাকে বলেন, ‘এটা ঠিক জানা নেই। কোন এক ইউনিটের কর্মী হয়ত!’