1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল, গ্রেফতার ২৪ আসামি রিমান্ডে - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল, গ্রেফতার ২৪ আসামি রিমান্ডে

  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর গুলশানে সরকারবিরোধী মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১২ সেপ্টেম্বর) আসামিদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এই রিমান্ড আদেশ দেন। একই মামলায় গ্রেফতার হওয়া আরাফাত নামে একজনকে শিশু দাবি করায় তার শুনানির জন্য রোববার দিন ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টায় গুলশান এলাকায় রাষ্ট্রবিরোধী স্লোগান, বিশৃঙ্খলা সৃষ্টি ও নির্বাচিত সরকারের ভাবমূর্তি নস্যাতের লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী সমবেত হন। এ সময় আসামিরা জনমনে আতঙ্ক তৈরিতে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের দিকেও ককটেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়লে বিক্ষোভকারীরা পালিয়ে যায় এবং ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল জব্দ করা হয়।

ঘটনার পর গুলশান থানার উপপরিদর্শক মো. মাহবুব হোসাইন বাদী হয়ে ১১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮০-১০০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক রুহুল আমিন ঘটনার মূল পরিকল্পনাকারী শনাক্ত ও গ্রেফতার, ষড়যন্ত্রকারী ও অর্থের যোগানদাতা সম্পর্কে তথ্য জানতে ১০ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network