চরফ্যাশন ও দুলারহাট থানায় পুলিশের অভিযান! ইয়াবা, গাঁজাসহ ১৩ জন গ্রেপ্তার
আপডেট সময় :
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
চরফ্যাশন ও দুলারহাট থানায় পুলিশের অভিযান! ইয়াবা, গাঁজাসহ ১৩ জন গ্রেপ্তার
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: উপজেলার চরফ্যাশন থানা ও দুলার হাট থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা গাজা ও ইয়াবা সহ ১৩ জনকে গ্রেফতার করছে পুলিশ। চরফ্যাশনে পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার পিপিএম(বার) এর নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, চরফ্যাশন থানার তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫ শ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ ৫০ হাজার টাকা সহ ২ জনকে গ্রেফতার করেছে চরফ্যাশন থানা পুলিশ। ১১ সেপ্টেম্বর গভীর রাতে ওসমানগঞ্জ ইউনিয়নের উত্তর ফ্যাশন ৭নং ওয়ার্ড বাসিন্দা আমিনুল ইসলামের বসতঘরে অভিযান পরিচালনা করে আমিনুল ইসলাম (৫৬) ও মোসাঃ হাছনে আরা ওরফে হাচনা (৩৫)-কে মাদক ও নগদ টাকাসহ গ্রেফতার করে থানা পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য...
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: উপজেলার চরফ্যাশন থানা ও দুলার হাট থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা গাজা ও ইয়াবা সহ ১৩ জনকে গ্রেফতার করছে পুলিশ।
চরফ্যাশনে পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার পিপিএম(বার) এর নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, চরফ্যাশন থানার তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫ শ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ ৫০ হাজার টাকা সহ ২ জনকে গ্রেফতার করেছে চরফ্যাশন থানা পুলিশ।
১১ সেপ্টেম্বর গভীর রাতে ওসমানগঞ্জ ইউনিয়নের উত্তর ফ্যাশন ৭নং ওয়ার্ড বাসিন্দা আমিনুল ইসলামের বসতঘরে অভিযান পরিচালনা করে আমিনুল ইসলাম (৫৬) ও মোসাঃ হাছনে আরা ওরফে হাচনা (৩৫)-কে মাদক ও নগদ টাকাসহ গ্রেফতার করে থানা পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
একই দিনে সকাল ১০টা ১৫ মিনিটে আছলামপুর ইউনিয়নের চৌমুহনী এলাকায় মতিনের দোকানের উত্তর পাশে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে মোঃ জাকির হোসেন বকশী (৩৮) ও মোঃ রিয়াদ বদ্দার (২৬)-কে ২৯ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮ হাজার ৭শত টাকা।
এছাড়াও ৮ সেপ্টেম্বর দুলারহাট থানা এলাকায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৭ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ ১০ জনকে গ্রেফতার করে থানা পুলিশ।
সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে দুলারহাট থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ২৭ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজাসহ ১০ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে।