1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ডেঙ্গু প্রতিরোধে গলাচিপায় পরিচ্ছন্নতা অভিযান, ‘নির্দেশদাতা’ নয়, মাঠের কর্মী ইউএনও - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম

ডেঙ্গু প্রতিরোধে গলাচিপায় পরিচ্ছন্নতা অভিযান, ‘নির্দেশদাতা’ নয়, মাঠের কর্মী ইউএনও

  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি শুরু হয়েছে।

গলাচিপা পৌরসভার আয়োজনে এ কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কর্মসূচির উদ্বোধনী আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। এ সময় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে সফল করতে জনসম্পৃক্ততা ও সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

গলাচিপায় আয়োজিত কর্মসূচি ও সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মু. ইজাজুল হক, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং গলাচিপা মাধ্যমিক বিদ্যালয় ও গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরতে নিজেই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন ইউএনও আবুজর মু. ইজাজুল হক। তিনি গলাচিপা উপজেলা চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে হাত লাগান। এক সাক্ষাৎকারে ইউএনও আবুজর মু. ইজাজুল হক বলেন, শুধু কর্মসূচি আর র্যালির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না।

আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমাদের ঘরের আঙিনা, চারপাশ, আমাদের শহর এবং আমাদের দেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব এ দেশের প্রত্যেক নাগরিকের। তিনি আরও বলেন, শুধু কোনো একটি বিশেষ দিনে লোক দেখানোর মতো পরিচ্ছন্নতা কার্যক্রম করলে হবে না।

বরং নিয়মিতভাবে এই চর্চা থাকতে হবে। এতে রোগ-জীবাণুর হাত থেকে যেমন রক্ষা পাওয়া যাবে, তেমনি আমাদের ঘর, পাড়া-মহল্লা এবং সর্বোপরি দেশ সুন্দর ও পরিচ্ছন্ন থাকবে। সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি।

বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশে জমে থাকা পানি এবং পরিত্যক্ত পাত্র নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। আয়োজকরা জানান, তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির আওতায় গলাচিপা পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান, মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network