1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
তিন অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
১২ কোটির আমড়া উৎপাদন, ভাসমান হাট ও আড়তে জমজমাট বেচাকেনা উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ মালয়েশিয়ার ‘মিনি ঢাকা’য় ৩৬৪ বাংলাদেশি আটক বাবুগঞ্জ ডিগ্রি কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা বিদ্যুৎ না থাকায় অন্ধকার হাসপাতাল, মোবাইলের আলোয় চিকিৎসা বরিশালের ভাসানচরে এক ব্যক্তিকে বোরকা পড়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা বরিশালে ফজরের নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসল্লি নিহত গলাচিপার চর চন্দ্রাইলে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মেগা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত, ২০

তিন অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি

  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: বাংলাদেশ পুলিশের তিন অতিরিক্ত পুলিশ সুপার ও দুই সহকারী পুলিশ সুপারসহ পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বিভিন্ন ইউনিট ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ইশতিয়াক হাসান আমীনকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এসবি, ঢাকায় বদলি করা হয়েছে।

বেড়া সার্কেল, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. লাবীব আবদুল্লাহকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ট্যুরিস্ট পুলিশে এবং নবীনগর সার্কেল, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাককে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে শিল্পাঞ্চল পুলিশে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া সাপাহার সার্কেল, নওগাঁর সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মনকে সহকারী পুলিশ সুপার হিসেবে শিল্পাঞ্চল পুলিশে এবং রেঞ্জ ডিআইজি অফিস, খুলনায় কর্মরত সহকারী পুলিশ সুপার মো. রাফিউর রহমানকে মাধবপুর সার্কেল, হবিগঞ্জে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য কর্মকর্তাদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। অন্যথায় ২৩ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য হবেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network