1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আগামীর বাংলাদেশ হবে আরও সবুজ,স্বাস্থ্যকর ও সুন্দর-এমপি সান্টু - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

আগামীর বাংলাদেশ হবে আরও সবুজ,স্বাস্থ্যকর ও সুন্দর-এমপি সান্টু

  • আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
উজিরপুর প্রতিনিধিঃ“গাছের চারা বিতরণের অনুষ্ঠান নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ,সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার।
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ আজকে যারা কোমলমতি শিক্ষার্থী, তাদের হাতে আমরা তুলে দিচ্ছি জীবনের এক একটি বার্তা, আমাদের চারপাশের পরিবেশ আজ জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে,এই সংকট মোকাবিলা করার সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হলো বেশি করে গাছ লাগানো, একটি গাছ কেবল আমাদের অক্সিজেনই দেয় না,ছায়া দেয়,ফল দেয় এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করে,আজকের  শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ,আজ তোমাদের হাতে যে গাছের চারা তুলে দেওয়া হলো, এটি শুধু একটি উপহার নয়, এটি একটি দায়িত্ব, তোমরা প্রত্যেকে বাড়ি ফিরে তোমাদের উঠানে, বাগানের কোণায় বা স্কুলের আশেপাশে গাছটি যত্ন করে রোপণ করবে, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না,নিয়মিত পানি দিতে হবে এবং বড় হওয়া পর্যন্ত তার পরিচর্যা করতে হবে।
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় আমাদের সরকার ও আমাদের দেশের প্রতিটি সচেতন নাগরিকের লক্ষ্য হলো দেশকে সবুজ করে তোলা। তোমরা যদি আজ একটি করে গাছ রোপণ কর এবং বড় করে তোলো,তবে আগামীর বাংলাদেশ হবে আরও সবুজ, স্বাস্থ্যকর ও সুন্দর।
তোমাদের ছোটবেলা থেকেই প্রকৃতিকে ভালোবাসতে হবে এবং পরিবেশ রক্ষায় কাজ করতে হবে”উজিরপুর সরকারি ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশনে গাছের চাড়া বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু। ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে উজিরপুর সরকারি ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিশন ও উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২ হাজার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির চাড়া গাছ বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান,সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান,উজিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মোস্তফা জামান সুমন বালী,উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম,সংসদ সদস্য’র ব্যাক্তিগত সহকারী মোঃ ফয়জুল হক সুমন,উজিরপুর প্রেসক্লাবের আহবায়ক সৈয়দ জাহিদ আলমসহ সাংবাদিক বৃন্দ ও উজিরপুর উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ,পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু,উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ী,সাধারণ সম্পাদক মোঃ শাহাদুজ্জামান কমরেড,উজিরপুর সরকারি  ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক মোঃ শাহ আলম,উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা পারভীনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ। এসময় স্কুল,মাদ্রাসার শিক্ষার্থী ও জনগণের মাঝে ৫ হাজার পিচ চাড়া গাছ বিতরণ করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network