1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ফজরের নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসল্লি নিহত গলাচিপার চর চন্দ্রাইলে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মেগা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত, ২০ প্রধান শিক্ষকের কক্ষ তালা মেরে দিলেন সহকারি শিক্ষকরা বরিশাল জেলা আ.লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়া গ্রেপ্তার ফ্যামিলি কার্ড কার্যক্রমের বরিশাল বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য হলেন মোঃ রেজাউল করিম(রেজা রাড়ী) লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা গণঅভ্যুত্থানে পালানো সরকার ফিরে আসার নজির পৃথিবীতে নেই: বিমানমন্ত্রী গোসলরত নারীদের ছবি তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫০ ভাবিকে শ্লীলতাহানির পর হাতের আঙুল ভেঙে দিলেন দেবর

লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা

  • আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার  সরকারি শাহবাজপুর কলেজের আয়োজনে ও ছায়ানীড়ের পরিচালনায় কলেজ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সরকারি শাহবাজপুর কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক সাইদ মোরশেদ মাহমুদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটি।
কর্মশালায় মূল আলোচক ছিলেন বাংলা ভাষার ফেরিওয়ালা  ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান। অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত দুইশত শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটি বলেন, শিক্ষাজীবনকে সমৃদ্ধ করতে হলে সঠিক বানান ও শুদ্ধ উচ্চারণ আয়ত্ত করতে হবে। এজন্য শিক্ষার্থীদের অধ্যয়নে মনোযোগী হতে হবে।
রাজপথে গিয়ে শিক্ষা অর্জন করা যায় না। যদি রাজপথে গিয়ে শিক্ষা অর্জন করা যেত, তাহলে রাজার ছেলেই সবচেয়ে বিদ্বান হতো। তাই জীবনে শিক্ষিত ও সমৃদ্ধ হতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নেই।
বাংলা আমাদের মাতৃভাষা হলেও অনেক শিক্ষিত মানুষও বিভিন্ন ক্ষেত্রে শুদ্ধ উচ্চারণ ও বানানে ভুল করেন। তাই ভাষার প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি সঠিক বানান ও শুদ্ধ উচ্চারণের চর্চা বাড়াতে হবে। এ কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের শুদ্ধ ভাষা ব্যবহারে উদ্বুদ্ধ করা এবং সঠিক বানান লেখার বিষয়ে সচেতন করাই মূল উদ্দেশ্য বলে জানান তিনি।
কর্মশালায় মাত্র পাঁচ মিনিট সময় দিয়ে শুদ্ধ উচ্চারণের ওপর ২১ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রথম স্থান অধিকার করেন লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. জাকির হোসেন। পরে অন্যান্য উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় সরকারি শাহবাজপুর কলেজের বাংলা বিভাগের প্রভাষক গোবিন্দ রায়, ইংরেজি বিভাগের প্রভাষক মো. শাহে আলম, অর্থনীতি বিভাগের প্রভাষক মো. মুসা, সমাজকর্ম বিভাগের প্রভাষক মো. জাবের হুসাইনসহ আরও অনেক উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network