উজিরপুর প্রতিনিধিঃ“গাছের চারা বিতরণের অনুষ্ঠান নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ,সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার।
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ আজকে যারা কোমলমতি শিক্ষার্থী, তাদের হাতে আমরা তুলে দিচ্ছি জীবনের এক একটি বার্তা, আমাদের চারপাশের পরিবেশ আজ জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে,এই সংকট মোকাবিলা করার সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হলো বেশি করে গাছ লাগানো, একটি গাছ কেবল আমাদের অক্সিজেনই দেয় না,ছায়া দেয়,ফল দেয় এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করে,আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ,আজ তোমাদের হাতে যে গাছের চারা তুলে দেওয়া হলো, এটি শুধু একটি উপহার নয়, এটি একটি দায়িত্ব, তোমরা প্রত্যেকে বাড়ি ফিরে তোমাদের উঠানে, বাগানের কোণায় বা স্কুলের আশেপাশে গাছটি যত্ন করে রোপণ করবে, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না,নিয়মিত পানি দিতে হবে এবং বড় হওয়া পর্যন্ত তার পরিচর্যা করতে হবে।
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় আমাদের সরকার ও আমাদের দেশের প্রতিটি সচেতন নাগরিকের লক্ষ্য হলো দেশকে সবুজ করে তোলা। তোমরা যদি আজ একটি করে গাছ রোপণ কর এবং বড় করে তোলো,তবে আগামীর বাংলাদেশ হবে আরও সবুজ, স্বাস্থ্যকর ও সুন্দর।
তোমাদের ছোটবেলা থেকেই প্রকৃতিকে ভালোবাসতে হবে এবং পরিবেশ রক্ষায় কাজ করতে হবে”উজিরপুর সরকারি ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশনে গাছের চাড়া বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু। ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে উজিরপুর সরকারি ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিশন ও উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২ হাজার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির চাড়া গাছ বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান,সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান,উজিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মোস্তফা জামান সুমন বালী,উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম,সংসদ সদস্য’র ব্যাক্তিগত সহকারী মোঃ ফয়জুল হক সুমন,উজিরপুর প্রেসক্লাবের আহবায়ক সৈয়দ জাহিদ আলমসহ সাংবাদিক বৃন্দ ও উজিরপুর উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ,পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু,উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ী,সাধারণ সম্পাদক মোঃ শাহাদুজ্জামান কমরেড,উজিরপুর সরকারি ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক মোঃ শাহ আলম,উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা পারভীনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ। এসময় স্কুল,মাদ্রাসার শিক্ষার্থী ও জনগণের মাঝে ৫ হাজার পিচ চাড়া গাছ বিতরণ করা হয়।