1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
১২ কোটির আমড়া উৎপাদন, ভাসমান হাট ও আড়তে জমজমাট বেচাকেনা উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ মালয়েশিয়ার ‘মিনি ঢাকা’য় ৩৬৪ বাংলাদেশি আটক বাবুগঞ্জ ডিগ্রি কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা বিদ্যুৎ না থাকায় অন্ধকার হাসপাতাল, মোবাইলের আলোয় চিকিৎসা বরিশালের ভাসানচরে এক ব্যক্তিকে বোরকা পড়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা বরিশালে ফজরের নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসল্লি নিহত গলাচিপার চর চন্দ্রাইলে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মেগা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত, ২০

কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

  • আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
কাঁঠালিয়া প্রতিনিধি : ঝালকাঠির কাঁঠালিয়ায় আমুয়া তালতলা ব্রিজে এক সড়ক দুর্ঘটনার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন একটি বিআরটিসি বাসের যাত্রীরা। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ভাবনা-বরিশাল সড়কের আমুয়া তালতলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনা থেকে বরিশালগামী বিআরটিসির একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পথ ছেড়ে দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটির এক পাশের চাকা সড়কের পাশে নরম মাটিতে দেবে যায় এবং গাড়িটি আটকে পড়ে।
দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দারা বাসটি উদ্ধারের চেষ্টা চালান। তবে বেশ কিছুক্ষণ চেষ্টার পরও বাসটি সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। এর ফলে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীরা মাঝপথে আটকে পড়ে চরম ভোগান্তির শিকার হন।
শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিস বা বিশেষ উদ্ধারকারী যানবাহন ডেকে বাসটি মুক্ত করার প্রক্রিয়া চলছে। ঘটনার পর সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network