1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
উজিরপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যু  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চুরি উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে আওয়ামী লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল কাঁঠালিয়ায় ভবন নির্মাণে বাঁধা, চাঁদা দাবীর অভিযোগ উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান বাউফলে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগ!

কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প

  • আপডেট সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সভাপতি মোহাম্মদ বাদল হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতপার্থক্য নিরসন এবং সম্প্রতি পৃথক দুটি কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া সাংগঠনিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাংবাদিক সমাজকে বিভ্রান্তি থেকে মুক্ত রাখতে এবং সংগঠনের পেশাদারিত্ব বজায় রাখতে সকল সদস্যকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
বৈঠকে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজিব তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক এমএ আজিজ, সহ-সভাপতি সাদেক কামাল, সহ-সভাপতি মোঃ হারুন-অর-রশিদ সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শফিকুল ইসলাম শাওন এবং সাধারণ সদস্য ইমরান মুন্সী, মেহেদী হাসান, স্বপন মুন্সী, সাইফুল ইসলাম ফরাজী, শামীম হাওলাদার, মোহাম্মদ রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও কাঠালিয়া প্রেসক্লাবের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে যেকোনো সংকট নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা জরুরি।
প্রেস ক্লাব সূত্রে জানা গেছে, দীর্ঘ আলোচনার পর সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের মধ্যকার চলমান বিরোধের শান্তিপূর্ণ সমাধান হয়েছে। বৈঠক শেষে নেতৃবৃন্দ কাঠালিয়া মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network