1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে রাসায়নিক মিশ্রিত ৭০০ কেজি পোয়া মাছ জব্দ, অর্ধলাখ টাকা অর্থদণ্ড - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
দিনভর পাঁচবার লোডশেডিং, ঘরে টেকা দায় পরিবার নিয়ে পার্কে স্বস্তির খোঁজ বানারীপাড়ায় ৯ বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার উজিরপুরে জমি ইজারা নিয়ে বিরোধ, কৃষক-স্বজনদের ওপর হামলা ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাবুগঞ্জ ডিগ্রি কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ অন্ধ ইউনুসের মাথা গোঁজার ঠাঁই নেই, ১৯৮৮ সালে এইচএসসি পাস করে এখন বাদাম বিক্রি বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের সভাপতির ভাবমূর্তি ক্ষুন্নের অপচেষ্টা:শিক্ষক-কর্মচারীদের নিন্দা -প্রতিবাদ এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে প্রাণ গেল শিক্ষার্থীর পটুয়াখালীতে ভাড়া বাসায় বাসর সাজালেন দুই সমকামী যুবতী, এলাকায় চাঞ্চল্য সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ১৫ জনকে উদ্ধার প্রথমবার অধিনায়কত্ব, বরিশালকে বদলাতে চান ইফতেখার

বরিশালে রাসায়নিক মিশ্রিত ৭০০ কেজি পোয়া মাছ জব্দ, অর্ধলাখ টাকা অর্থদণ্ড

  • আপডেট সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: বরিশালের মুলাদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৭০০ কেজি ওষুধ মেশানো পোয়া মাছ জব্দ করা হয়েছে। পরে জব্দ করা মাছ মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়। এ সময় মজিবুর রহমান নামের এক মাছ ব্যবসায়ীকে আটক করেছে প্রশাসন।

আজ সোমবার সকাল ১০টার দিকে মুলাদী বন্দরের পূর্ববাজার পুরাতন লঞ্চঘাট ও মুলাদী বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা। এ সময় জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল বাশার ও মুলাদী থানা-পুলিশ উপস্থিত ছিলেন।

জানা গেছে, সাদা পোয়া মাছকে কৃত্রিমভাবে লাল রং করতে ক্ষতিকর রাসায়নিক মেশানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের পূর্ববাজার এলাকা থেকে প্রায় ৭০০ কেজি মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ নয়াভাঙনী নদীর তীরে মাটিচাপা দেওয়া হয়।

জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল বাশার জানান, রাসায়নিক রং মেশানো মাছ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ ধরনের মাছ বাজারজাতকরণ রোধে অভিযান পরিচালনা করা হয়েছে। বিকেলে আটক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network