1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভাণ্ডারিয়ায় চলন্ত ফেরি থেকে কচা নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

ভাণ্ডারিয়ায় চলন্ত ফেরি থেকে কচা নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ

  • আপডেট সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার চরখালী ফেরিঘাট এলাকায় কচা নদীতে চলন্ত ফেরি থেকে পড়ে বাবুল মাঝি (৩৫) নামে এক ট্রলার মাঝি নিখোঁজ হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ বাবুল মাঝি বাগেরহাট জেলার রামপাল উপজেলার মল্লিকেরবেড় গ্রামের মো. হারুন মোল্লার ছেলে। তিনি পেশায় বঙ্গোপসাগরগামী একটি ফিশিং ট্রলারের মাঝি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, টগরার পাড় থেকে ছেড়ে আসা ফেরিটি চরখালী ঘাটে পৌঁছানোর আনুমানিক ৫০ থেকে ১০০ ফুট আগে বাবুল মাঝি নদীতে পড়ে যান। এ সময় তিনি ফেরির সামনের দিকে রেলিংয়ের ওপর বসে ছিলেন।
হঠাৎ করে অসাবধানতাবশত নদীতে পড়ে যাওয়ার পর মুহূর্তের মধ্যেই কচা নদীর তীব্র স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন তিনি। ঘটনার খবর পেয়ে ভাণ্ডারিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
ভাণ্ডারিয়া ফায়ার স্টেশনের অফিসার আব্দুস সোবহান জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। নদীতে প্রবল স্রোতের কারণে প্রাথমিকভাবে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
সোমবার বরিশাল থেকে ডুবুরি দল এসে পুরোদমে উদ্ধার অভিযান পরিচালনা করবে। ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছেন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বাবুল মাঝির কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network