1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভাণ্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ইমাম,মুয়াজ্জিন,খাদেম ও পুরোহিতের সমন্বয়ে সচেতনতা মূলক সভা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

ভাণ্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ইমাম,মুয়াজ্জিন,খাদেম ও পুরোহিতের সমন্বয়ে সচেতনতা মূলক সভা

  • আপডেট সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সারাদেশের ন্যায় পিরোজপুরে ভাণ্ডারিয়ায় শুরু হয়েছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে স্থানীয় ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পূরহিতদের সমন্বয়ে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাণ্ডাারিয়া পৌরসভা মিলনায়তনে এ কর্মসূচি উদ্বোধন করেন।

পরে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাঃ মোঃ ইব্রাহিম মোল্যা, ভাণ্ডারিযা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) দেওয়ান জগলুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, সমাজ সেবক  জুলফিকার হায়দার, সাবেক  সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার জোমাদ্দার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াসিম মান্নান, উৎপল হাওলাদার ও বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালম আজাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদার প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, জনসচেতনতার অভাবেই ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করতে হবে।

তিনি ইমাম ও পুরোহিতদের উদ্দেশে বলেন, মসজিদের খুতবা এবং মন্দিরের ধর্মীয় আলোচনা ও উপাসনালয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক বার্তা তুলে ধরতে হবে।

ধর্মীয় নেতাদের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো সম্ভব। এ লক্ষ্যেই ইমাম ও পুরোহিতদের সম্পৃক্ত করে এ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network