1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গলাচিপায় ৫৩ পিচ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম

গলাচিপায় ৫৩ পিচ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় ৫৩ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোসা. লায়লা আক্তার (৩৩) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা-পুলিশ। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রতনপুর এলাকার আসামীর নিজ বাসা থেকে ৫৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোসা. লায়লা আক্তার গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রতনপুর এলাকার মোঃ বাবুল চৌকিদারের স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) হাকিম নেতৃত্বে পুলিশের একটি দল রতনপুর ৬ নং ওয়ার্ডের আসামীর বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে ৫৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোসাঃ লায়লা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় গলাচিপা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network