এস এম আলমগীর হোসেন, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের উদ্যোগে ও ফিশনেট প্রকল্পের আওতায় বহু-অংশজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও মৎস্যজীবী নেটওয়ার্কের প্রতিনিধিদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সিপিপির সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্বাস আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. তাছলিমা বেগম ও সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম। সভায় জলমহাল লিজ, মৎস্যজীবীদের নিবন্ধন, ভূমিহীন মৎস্যজীবীদের খাসজমি বন্দোবস্ত, বিকল্প জীবিকা, কিশোর-কিশোরীদের ভোকেশনাল প্রশিক্ষণ এবং সরকারি সেবা ও অধিকার নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা...
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের উদ্যোগে ও ফিশনেট প্রকল্পের আওতায় বহু-অংশজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও মৎস্যজীবী নেটওয়ার্কের প্রতিনিধিদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সিপিপির সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্বাস আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. তাছলিমা বেগম ও সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম।
সভায় জলমহাল লিজ, মৎস্যজীবীদের নিবন্ধন, ভূমিহীন মৎস্যজীবীদের খাসজমি বন্দোবস্ত, বিকল্প জীবিকা, কিশোর-কিশোরীদের ভোকেশনাল প্রশিক্ষণ এবং সরকারি সেবা ও অধিকার নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
মৎস্যজীবী নেটওয়ার্কের প্রতিনিধি সফিকুল ইসলাম ভূমিহীন মৎস্যজীবীদের খাসজমি বন্দোবস্ত ও মৎস্যজীবী সমবায় সমিতিকে জলমহাল ইজারা দেওয়ার প্রস্তাব তুলে ধরেন। এ বিষয়ে ইউএনও মোঃ আরিফুজ্জামান বিধি অনুযায়ী বিষয়গুলো বিবেচনার আশ্বাস দেন।
সভায় ফিশনেট প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার মোঃ মিজানুর রহমান। সভা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ফিশনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার মোঃ আবু এমরান।
সভায় মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন, সরকারি সেবা ও সম্পদে প্রবেশাধিকার এবং বিকল্প জীবিকার সুযোগ সম্প্রসারণে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।