1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জলাতঙ্ক মুক্ত রাখতে পথ কুকুরকে টিকাদান কার্যক্রম শুরু - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
উজিরপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যু  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চুরি উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে আওয়ামী লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল কাঁঠালিয়ায় ভবন নির্মাণে বাঁধা, চাঁদা দাবীর অভিযোগ উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান বাউফলে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগ!

জলাতঙ্ক মুক্ত রাখতে পথ কুকুরকে টিকাদান কার্যক্রম শুরু

  • আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি– বরিশালের বাকেরগঞ্জ পৌরসভা এলাকায় পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভা প্রাঙ্গণে এ টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভা প্রশাসক মিলটন চন্দ্র পাল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলাউদ্দিন মাসুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, পৌরসভার মুখ্য নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন মীর বহরসহ পৌরসভা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলাউদ্দিন মাসুদ জানান, জলাতঙ্ক একটি মারাত্মক প্রাণঘাতী ব্যাধি। মূলত ক্ষিপ্ত পথ কুকুরের কামড় বা আঁচড়ের মাধ্যমে এ রোগ মানুষের দেহে ছড়ায়। গণটিকা প্রদানের ফলে কমিউনিটিতে জলাতঙ্ক প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও প্রাণীর কল্যাণ নিশ্চিত করতেই সরকারি উদ্যোগে এই বিশেষ আয়োজন।

আগামী তিন দিনে বাকেরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে দুই শতাধিক পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকার আওতায় আনা হবে। জলাতঙ্কমুক্ত পৌরসভা গঠনে নির্ধারিত সময়ের মধ্যে টিকাদান কার্যক্রম সফল করতে তিনি সংশ্লিষ্ট বিভাগ ও স্থানীয় বাসিন্দাদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network