1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভাণ্ডারিয়ায় ভ্রাম্যমান আদালতে ৭মোটর সাইকেলে ৩২হাজার জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম

ভাণ্ডারিয়ায় ভ্রাম্যমান আদালতে ৭মোটর সাইকেলে ৩২হাজার জরিমানা

  • আপডেট সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শুক্রবার রাতে ৭টি মোটর সাইকেল চালককে বিভিন্ন অংকে মোট ৩২হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কার্যক্রম পরিচালনা করেন।

জানাগেছে, শুক্রবার রাতে ভাণ্ডারিয়া-বরিশাল আঞ্চলিক মহাসড়কের স্থানীয় ওভার বিজ্র সংলগ্ন স্থানে মোটর সাইকেল চালকদের হেলমেট, প্রয়োজনীয় কাজপত্র না থাকায় (পরিচয় বিহীন) সড়ক পরিবহন আইন, ২০১৮—এর ১৬ধারা লঙ্ঘনের দায়ে ৬৬ ও ৭২ধারায় এ জরিমানা করা হয়।

এবং একই সাথে সড়ক নিরাপত্তা নিশ্চিত করণ ও আইন মেনে চলার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এসময় আদালতকে সহায়তা করেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা দিবাকর বিশ্বাস। প্রসঙ্গত; এর পূর্বে গত কয়েকদিন যাবৎ চালকদের সচেতন করতে এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। তার পর এই অভিযান চালানো হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network