1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
রাজধানীতে ককটেল বিস্ফোরণ, দুই শতাধিক চেকপোস্টে নিরাপত্তা জোরদার - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন আগৈলঝাড়ায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান গলাচিপায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে হামলার অভিযোগ বাকেরগঞ্জের রাজনীতিতে নতুন বাঁক, ভরপাশার ভবিষ্যতের রূপকার রাজিব হোসেনের সাংবাদিকদের সাথে মতবিনিময় এএসআইকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ, দুজনের বিরুদ্ধে মামলা লংমার্চ থেকে ফেরার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ পটুয়াখালীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১০ বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০৮ অপ্রতীম হত্যাকাণ্ডে একজন আটক ডিবি ও ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫

রাজধানীতে ককটেল বিস্ফোরণ, দুই শতাধিক চেকপোস্টে নিরাপত্তা জোরদার

  • আপডেট সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: শুক্রবার দুপুর থেকে মধ্যরাত থেকে রাজধানীর ৮টি এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনার পর মহানগরীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা জোরদার করতে ঢাকায় তাদের দুই শতাধিক চেকপোস্ট রয়েছে। ঢাকার প্রবেশের চারটি মুখেও কাজ করছে পুলিশ। পাশাপাশি গতকাল যেসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং বাসের আগুনের ঘটনায় জিডিও মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে, জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে।

পুলিশের পাশাপাশি এসআরবিও রাজধানীতে রাত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেছে। টহল গাড়িও বাড়িয়েছে। শনিবার (১৯ সেপ্টেমর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানে চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫১৫ জন গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

এ সময় অভিযুক্তদের বিরুদ্ধে ৪৭ টি মামলা করা হয়েছে। ডিএমপির রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৩৪ জন, ওয়ারী বিভাগ ৬৪ জন, মতিঝিল বিভাগ ৭৬ জন, তেজগাঁও বিভাগ ৯২ জন, মিরপুর বিভাগ ১২০ জন, গুলশান বিভাগ ৩৭ জন, উত্তরা বিভাগ ৪৬ জন ও গোয়েন্দা বিভাগ ১৬ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে বিদেশি দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ টি গুলি, তিনটি চাপাতি, পাঁচটি চাকু, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৫৩টি লোহার পেরেক, ৯৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ১৬৭টি ইয়াবা, ১২১ দশমিক ৩ গ্রাম হেরোইন, বিদেশি তিন বোতল মদ, ২০ ক্যান বিয়ার, একটি প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ও নগদ ৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network