1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক করতে ওমান-জার্মানির আলোচনা - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক করতে ওমান-জার্মানির আলোচনা

  • আপডেট সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা পুনরায় নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করেছেন ওমান ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা পুনরায় চালুর পাশাপাশি উত্তেজনা ও সংঘাত কমানোর উপায় নিয়েও আলোচনা করেন। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা জোরদারের বিষয়েও কথা বলেন তারা।

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌ চলাচল স্বাভাবিক করতে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ওমান। ইরানের সঙ্গে অস্থায়ী নৌপথ চালুর বিষয়েও দেশটি আলোচনা চালিয়ে যাচ্ছে। এদিকে হরমুজ প্রণালিতে ইরানের বিধিনিষেধ এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network