1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পটুয়াখালীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১০ - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন আগৈলঝাড়ায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান গলাচিপায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে হামলার অভিযোগ বাকেরগঞ্জের রাজনীতিতে নতুন বাঁক, ভরপাশার ভবিষ্যতের রূপকার রাজিব হোসেনের সাংবাদিকদের সাথে মতবিনিময় এএসআইকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ, দুজনের বিরুদ্ধে মামলা লংমার্চ থেকে ফেরার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ পটুয়াখালীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১০ বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০৮ অপ্রতীম হত্যাকাণ্ডে একজন আটক ডিবি ও ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫

পটুয়াখালীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১০

  • আপডেট সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফলে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে একই বাড়ির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের দরিয়াবাদ গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মৃধা বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- ইমতিয়াজ রাসুল রাফি (৩৩), রফিকুল ইসলাম (৭০), মৌসুমী বেগম (৩৫), ওয়াসিম মৃধা (৩৮) ও লাকি বেগম (৪২), লিটু মৃধা (৫০), জাকির মৃধা (৪৫), আলাউদ্দিন মৃধা (৫০), জেসমিন বেগম (৪০) ও তাসলিমা বেগম (৪৫)।

আহত মৌসুমী বেগম বলেন, ‘ঘটনার দিন সকালে প্রতিপক্ষের লিটু মৃধা ও তার লোকজন আমার বাবাকে মারধর করে গুরুতর আহত করেন। খবর পেয়ে আমরা রাতে ঢাকা থেকে বাড়িতে আসি। আমরা বাড়িতে পৌঁছানোর আগে থেকেই অবস্থান নেওয়া প্রতিপক্ষ লিটু মৃধার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়।’

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন প্রতিপক্ষের তাসলিমা বেগম। তিনি বলেন, ‘আমরা এই মারামারির সঙ্গে জড়িত নই। জমিজমাসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রাফিদের পক্ষই আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের পক্ষের তিনজন আহত হয়েছেন।’

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে তিনি এখনো অবগত নন। এই কর্মকর্তা বলেন, ‘লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network