1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লংমার্চ থেকে ফেরার পর জামায়াত নেতার মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম

লংমার্চ থেকে ফেরার পর জামায়াত নেতার মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সিরাজগঞ্জে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুলাল হোসেন (৬০) নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের আভিসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুলাল হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সাবেক সভাপতি। তিনি গুনেরগাঁতী গ্রামের বাসিন্দা এবং পেশায় চাল ব্যবসায়ী ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচির পথসভায় অংশ নেন দুলাল। দুপুরে পথসভা শেষে বাড়িতে না ফিরে শহরের দরগা রোডে জেলা জামায়াতের কার্যালয়ে যান। সেখানে দলের নেতাকর্মীদের সঙ্গে মাগরিবের নামাজ আদায় করেন।

পরে এশার নামাজ শেষে হঠাৎ অস্বস্তি ও বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। কার্যালয়ে থাকা নেতাকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কিছুক্ষণ পর মৃত ঘোষণা করেন।

জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দুলাল হোসেন আমাদের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। লংমার্চের পথসভা শেষ করে দুজন এক সঙ্গে এশার নামাজ আদায় করেছি। নামাজ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

দুলাল হোসেনের মৃত্যুতে জামায়াতের শহর শাখার আমির অধ্যাপক আব্দুল লতিফ ও সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network