1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
এমপি গাজী নজরুল প্রথম স্ত্রীসহ পুলিশ হেফাজতে - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
এমপি গাজী নজরুল প্রথম স্ত্রীসহ পুলিশ হেফাজতে গলাচিপায় গৃহবধুকে মারধর হাসপাতালে ভর্তি গলাচিপায় ৩ কিলোমিটার সড়কে হাঁটুপানি কাদা, দুর্ভোগে ২০ হাজার মানুষ বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনীয় সভা অসুস্থ ছাত্রদল নেতা সাদ্দাম খান রনিকে দেখতে হাসপাতালে যান অ্যাডঃ আবুল কালাম শাহীন ৩য় শ্রেণির শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় আটক বৃদ্ধ হামলার ঘটনায় মামলা, মুক্তিযোদ্ধা ও পুত্রবধূকে কুপিয়ে জখম বরিশালে এসআরবির অভিযানে সাজাপ্রাপ্ত আসামী আটক উজিরপুরে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ  বরিশাল জেলার শ্রেষ্ঠ ওয়াচ প্রতিবেদন হওয়ায় এএসআই ডিএসবি শামীম হোসেনকে সম্মাননা প্রদান

এমপি গাজী নজরুল প্রথম স্ত্রীসহ পুলিশ হেফাজতে

  • আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। রোববার রাতে রাজধানীর শেরেবাংলানগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর তাদের হেফাজতে নেওয়া হয়।

জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় নেওয়া হয়েছে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। নিহত মরিয়মের বাবা ও মা থানায় গিয়েছেন বলেও নিশ্চিত হওয়া গেছে।

এর আগে, গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরিয়মের মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। গত জুলাইয়ে সাতক্ষীরার-৪ আসনের সংসদ সদস্য ৭৫ বছর বয়সী গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে এক তরুণীর সঙ্গে তাকে ব্যক্তিগত সময় কাটাতে দেখা যায়। পরে গাজী নজরুল জানান, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন।

ভিডিও ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে গাজী নজরুলের বিরুদ্ধে ‘নৈতিক স্খলন’– এর প্রমাণ পাওয়া গেছে জানিয়ে জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে। কিন্তু এখন পর্যন্ত তার সংসদ সদস্য পদ বহাল আছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network