1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাঠালিয়ায় এক শিক্ষককে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
পায়রার ভাঙনে শেষকৃত্যের জায়গাটুকুও হারানোর শঙ্কা বরিশালে শত্রুতার আগুনে পুড়ল কৃষকের গবাদিপশু গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ, জুতা মেরে কুশপুত্তলিকা দাহ আইফোন নয়, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে অপ্রতিমকে হত্যা ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দামে আগুন, রাজনৈতিক দলগুলোর তোপের মুখে সরকার দেশ ব্যাপী নৃত্য প্রতিযোগিতায় সেরা নৃত্য চ্যাম্পিয়ন স্বর্ণপদক ‘২৬ পেয়েছে কাউখালীর রিক কুন্ডু পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বরিশালে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ কাঠালিয়ায় এক শিক্ষককে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

কাঠালিয়ায় এক শিক্ষককে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

  • আপডেট সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
মো:মেহেদী হাসান,  (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৬নং উত্তর-পূর্ব চেঁচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম অব্যবস্থাপনা, শিক্ষকদের পাঠদানে অবহেলা এবং সরকারি স্কুল ফিডিংয়ের খাবার বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে ক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরা বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টিতে মোট ৬৩ জন শিক্ষার্থী নিবন্ধিত রয়েছে। তবে ২১ সেপ্টেম্বর বিদ্যালয়ে উপস্থিত ছিল মাত্র ৭ জন শিক্ষার্থী। এর আগের দিনও মাত্র ৩ জন শিক্ষার্থী উপস্থিত ছিল বলে স্থানীয়রা জানান।
স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছির উদ্দিন এলাকায় প্রভাব বিস্তার করে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
এমনকি তিনি অভিভাবকদের গালাগাল ও অপমান-অপদস্থ করেন বলেও অভিযোগ রয়েছে। তাদের দাবি, এসব কারণে অনেক শিক্ষার্থী বিদ্যালয় থেকে অন্যত্র চলে যাচ্ছে। তারা ওই শিক্ষকের প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বিদ্যালয়ের শিক্ষক পরিচিতি বোর্ড অনুযায়ী, বর্তমানে বিদ্যালয়টিতে ৫ জন শিক্ষক কর্মরত রয়েছেন। ২১ সেপ্টেম্বর বিদ্যালয়ে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নিহার রঞ্জন হালদার, সহকারী শিক্ষিকা বিজলী রানী ও সহকারী শিক্ষিকা মোসা ইসরাত জাহান।
অভিভাবকদের অভিযোগ, শিক্ষকদের অনিয়মিত উপস্থিতি ও নিয়মিত পাঠদান না করার কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। এতে অভিভাবকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে এবং অনেকেই সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠাচ্ছেন না।
এদিকে বিদ্যালয়ে সরকারের দেওয়া দুপুরের খাবার বা স্কুল ফিডিং নিয়েও অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, শিক্ষার্থীর উপস্থিতি কম হলেও খাবার বিতরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে না।
স্থানীয় বাসিন্দা শুশান্ত কুমার মিস্ত্রি বলেন, তার বাবা বিদ্যালয়ের জন্য জমি দিয়েছেন। কিন্তু সহকারী শিক্ষক নাছির উদ্দিন তাকে অপমান-অপদস্থ করেছেন বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, বিদ্যালয়ের শিক্ষার মান বর্তমানে নিম্ন পর্যায়ে চলে যাওয়ায় তিনি নিজের ছেলেকে অন্য বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন।
অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক নাছির উদ্দিন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, একটি পক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে এবং তার বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ সত্য নয়।
অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন হালদার স্কুল ফিডিংয়ে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, রাস্তা থেকে বিদ্যালয়ের দূরত্ব বেশি এবং রাস্তার অবস্থাও ভালো নয়।
এ কারণে খাবার রেখে পরের দিন সমন্বয় করা হয়। তবে সহকারী শিক্ষক নাছির উদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
এ বিষয়ে কাঠালিয়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কিং ফয়সাল বলেন, অভিযোগের বিষয়ে তিনি কোনো লিখিত বক্তব্য পাননি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।
এছাড়া বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে একটি পক্ষ-বিপক্ষের সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি। বিষয়টি সঠিকভাবে সমাধানের চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network