1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ, জুতা মেরে কুশপুত্তলিকা দাহ - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম

গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ, জুতা মেরে কুশপুত্তলিকা দাহ

  • আপডেট সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য ও জামায়াত ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয়রা। এসময় বিক্ষোভকারীরা গাজী নজরুলের কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ করে তাতে আগুন ধরিয়ে দেয়।

সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় শ্যামনগর বাসস্ট্যান্ডে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশ অংশগ্রহণকারীরা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদত্যাগ ও ফাঁসির দাবি জানিয়ে সরকারের কাছে আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে নির্বাচন দেওয়ার জোর দাবি জানান। এসময় তারা গাজী নজরুলের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবি জানান।

বিক্ষোভকারীরা বলেন, মরিয়মের মৃত্যুর ঘটনা কোনোভাবেই ধামাচাপা দেওয়া যাবে না। মরিয়মের মৃত্যুর ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত করে তার আত্মহননের প্রকৃত কারণ উদ্‌ঘাটন করতে হবে।

একই সাথে মরিয়ম খাতুনের আত্মহননে প্ররচনাকারি গাজী নজরুল ইসলাম সহ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। বিক্ষোভের একপর্যায়ে সড়কের মাঝখানে রেখে গাজী নজরুলের কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ করে তাতে আগুন ধরিয়ে দেন তারা।

প্রসঙ্গত, সম্প্রতি জামায়াত থেকে নির্বাচিত সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক কিশোরীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে। এসময় ওই কিশোরীকে বিয়ে এবং কাবিননামা নিয়ে বিভিন্ন তথ্য সামনে আসে। এক পর্যায়ে রোববার রাজধানীর ন্যাম ভবন থেকে ওই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এদিকে, মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলামকে ৪ দিনের এবং ও তার প্রথম স্ত্রীকে একদিনের রিমান্ড দিয়েছে আদালত।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network