1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলার বিচ্ছিন্ন দ্বীপে অস্ত্রসহ তিন ডাকাত আটক - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
তেলের দামে আগুন, রাজনৈতিক দলগুলোর তোপের মুখে সরকার দেশ ব্যাপী নৃত্য প্রতিযোগিতায় সেরা নৃত্য চ্যাম্পিয়ন স্বর্ণপদক ‘২৬ পেয়েছে কাউখালীর রিক কুন্ডু পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বরিশালে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ কাঠালিয়ায় এক শিক্ষককে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী পটুয়াখালীতে সেতুর নিচে অবৈধ দোকান মিলছে ৮০ হাজারে, রমরমা বাণিজ্য ভোলার বিচ্ছিন্ন দ্বীপে অস্ত্রসহ তিন ডাকাত আটক বরিশালে বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্ব পেল সার্বিক নিরাপত্তা হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা, আহত ২ সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজনসহ নিহত ৯

ভোলার বিচ্ছিন্ন দ্বীপে অস্ত্রসহ তিন ডাকাত আটক

  • আপডেট সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর মোজাম্মেলে বাংলাদেশ কোস্ট গার্ড অভিযান চালিয়ে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে।

কোস্ট গার্ডের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চরাঞ্চলে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।yসোমবার ভোর ৪টা থেকে চর মোজাম্মেলে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল।

আটক ব্যক্তিরা হলেন—চর মোজাম্মেলের আলমগীর, আব্বাস মাঝি ও আলমগীর মাঝি। কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চর মোজাম্মেলে একদল ডাকাত অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানে সন্দেহভাজনদের আস্তানায় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ, দুই রাউন্ড খালি কার্তুজ, চারটি দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network