1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা-বরিশাল রুটে লঞ্চ ভাড়া বাড়ল ১৭-২০ শতাংশ ৪৩ বছরেও জাতীয়করণ হয়নি বাবুগঞ্জ ডিগ্রি কলেজ, ঝুলে আছে সরকারি হওয়ার স্বপ্ন রহমতপুর ইউপি নির্বাচন: পশ্চিম রহমতপুরে শিমুল শিকদারের গণসংযোগ সংবাদের পর নড়েচড়ে বসল প্রশাসন, আশ্রয়ণ প্রকল্পের সাঁকো পুনর্নির্মাণের উদ্যোগ ভাণ্ডারিয়ায় বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাবুগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ সমাবেশ মোবাইল না দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ষষ্ঠ শ্রেণির ছাত্র! ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
মোঃ মেহেদী হাসান, কাঠালিয়া,(ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৬নং উত্তর-পূর্ব চেঁচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছির উদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত অবহেলা, অসদাচরণ ও স্কুল ফিডিংয়ের অনিয়মের অভিযোগকে ‘সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্কুল ছুটির পর বিদ্যালয়সংলগ্ন প্রধান সড়কে অভিযুক্ত শিক্ষক নাছির উদ্দিনের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী সংহতি জানিয়ে অংশ নেন।
মানববন্ধনে শিক্ষক নাছির উদ্দিন বলেন, “আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট। কেউ যদি এসব অভিযোগের সত্যতা প্রমাণ করতে পারে, তবে আমি শুধু বিদ্যালয় নয়, এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাব।”
এদিকে, স্থানীয়দের অভিমত এবং সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, সম্প্রতি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে দু’টি পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। মূলত ওই নির্বাচনী কোন্দল ও অভ্যন্তরীণ দলাদলির জের ধরেই সহকারী শিক্ষক নাছির উদ্দিনকে লক্ষ্য করে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি করা হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network