1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত ডাকাতি শেষে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, অভিযুক্তের বাড়িতে আগুন বাকেরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ববিতে মাইক্রোপ্লাস্টিক দূষণ শনাক্তে নতুন গবেষণাগার বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণে তিন দিনের মাঠ সংযুক্তি উজিরপুরে আদালতের মাধ্যমে একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ আগামীকাল বরিশালে মাপে কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা বরিশালে চাঁদাবাজি বন্ধের আশ্বাসে ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী’ সম্পর্ক গড়ে তুলতে তারা আগ্রহী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। রণধীর জয়সওয়াল বলেন, বিদ্যমান কাঠামোগত প্রক্রিয়ার মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত। তিনি বলেন, ‘এটাই ভারতের মনোভাব। আমরা এই সম্পর্ককে ইতিবাচক ও গঠনমূলক দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, যা হবে ভবিষ্যৎ–মুখী।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমন সময়ে এ মন্তব্য করলেন, যখন নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়ার খবর জানাজানি হয়েছে।

ব্রিফিংয়ে এই নিয়োগ প্রসঙ্গে জানতে চাওয়া হয়, বাংলাদেশ পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের হাইকমিশনার হওয়ার কথা ঘোষণা করেছে। এই নিয়োগ এমন সময়ে হচ্ছে, যখন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কথাবার্তা নতুন করে শুরু হয়েছে। এই নিয়োগের বিষয়টি কি সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিতবাহী?

এ প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘ভারত–বাংলাদেশ সম্পর্কের গতিপথ নিয়ে আমরা আগেও বলেছি যে আমরা বাংলাদেশের সঙ্গে সব সময় ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎ–মুখী সম্পর্ক কামনা করে এসেছি। দুই দেশের মধ্যে কাঠামোগত যে ব্যবস্থা চালু রয়েছে, তার মধ্যে থেকেই আমরা যাবতীয় দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনায় প্রস্তুত। এটাই আমাদের অভিপ্রায়। আমরা চাই, আমাদের সম্পর্কের অভিমুখ ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎ–মুখী হোক।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network