1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
হরমুজের কাছে জাহাজে টর্পেডো হামলা, নিহত ভারতীয় নাবিক বরিশালে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ বরিশালে নিষিদ্ধ চায়না দুয়ারী জালে জীববৈচিত্র্য হুমকিতে বরিশালে নদীভাঙনে বসতভিটা হারাচ্ছে মিয়ারচরের বাসিন্দারা জয়নুল আবেদীনের বরিশাল আগমন, রহমতপুরে বিএনপি ও শ্রমিক দলের নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা বেতাগীর দুই আওয়ামী লীগ নেতার বাকেরগঞ্জে নাশকতার পরিকল্পনা উজিরপুরে হতদরিদ্র দুটি পরিবার পেল বেঁচে থাকার অবলম্বন : প্রশংসিত মানবিক ইউএনও আলী সুজা ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার বরিশাল-ঢাকা আকাশপথে নিয়মিত ফ্লাইট চালুর দাবি বরিশালে আটা-ময়দার সর্বকালের সর্বোচ্চ মূল্য বৃদ্ধিতে জনজীবনে নাভিশ্বাস

পিরোজপুরে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের কাউখালীতে বিএনপি কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে আল আমিন কাজী (৩২) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আল আমিন কাজী সয়না রঘুনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধঘোষিত) সাধারণ সম্পাদক।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পূর্ব বেতকা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার ওসি মো. আনোয়ার হোসেন। গ্রেপ্তার আল আমিন কাজী সয়না রঘুনাথপুর ইউনিয়নের পূর্ব বেতকা গ্রামের সোহরাব কাজীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে সংঘটিত ঘটনার মামলায় আল আমিন কাজীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ২০২৪ সালের অক্টোবরে কাউখালী থানায় মামলা দায়ের করা হয়।

কাউখালী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network