1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নলছিটিতে আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

নলছিটিতে আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের কথিত গুপ্ত তৎপরতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর ছাত্রদল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নলছিটি শহীদ মিনার চত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন।

এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা। প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আদিফ হাসান, শাহাদাত সিকদার, আব্দুল্লাহ আলিফুর রনি, জাহিদুল ইসলাম হিরন, নলছিটি পৌর ছাত্রদলের ফরিদ হোসেন হিরা, আদনান রুবেল হৃদয়, সোহান খলিফা, রিমন হাওলাদার, সজিব, রফিকুল, ওলিউল্লাহসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আদিফ হাসান বলেন, দেশে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রদল রাজপথে রয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের যেকোনো ধরনের গুপ্ত তৎপরতা প্রতিহত করতে আমরা ঐক্যবদ্ধ। গণতন্ত্র, শান্তি ও মানুষের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে রাজপথে সোচ্চার থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network