1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাউফলে বিআরডিবির মাঠ সংগঠকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ! - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে আটা-ময়দার সর্বকালের সর্বোচ্চ মূল্য বৃদ্ধিতে জনজীবনে নাভিশ্বাস পিরোজপুরে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাগরে ভাসছেন ১৮ জেলে, বৈরী আবহাওয়ায় উদ্ধারে যাচ্ছে না কোস্টগার্ড-নৌপুলিশ ভাণ্ডারিয়ায় তাঁতীদলের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড বরিশালে বিভাগীয় কমিশনার-রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ ঝালকাঠিতে পুলিশের বিশেষ অভিযানে ছাত্র-যুব প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার বাউফলে বিআরডিবির মাঠ সংগঠকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ! ‘কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে দুর্নীতি হয়েছে’: ভাণ্ডারিয়ায় গণপূর্ত প্রতিমন্ত্রী

বাউফলে বিআরডিবির মাঠ সংগঠকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ!

  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়খালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) একটি প্রকল্পের মাঠ সংগঠক মো. সাইদুর রহমান নাজমুলের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে প্রায় ৩ লাখ টাকা উত্তোলন করে অফিসে জমা না দেওয়ার অভিযোগ উঠেছে।

তদন্তে ও অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কমিটি। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

বিআরডিবি সূত্র জানায়, দারিদ্র্য নারীদের জন্য সমন্বিত পল্লী উন্নয়ন ও কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো) দ্বিতীয় পর্যায়ের মাঠ সংগঠক সাইদুর রহমান নাজমুল ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত। এ সময় গ্রাহকদের কাছ থেকে উত্তোলন করা অর্থ তিনি অফিসে জমা দেননি। পরপর দুটি নোটিশ দেওয়ার পরও তার সন্ধান না পাওয়ায় ১২ জানুয়ারি তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, সাইদুর রহমানের দায়িত্বপ্রাপ্ত ব্লকের ১২টি সমিতি সরেজমিনে পরিদর্শন করে সদস্যদের পাস বইয়ের সঙ্গে হিসাবের গরমিল পাওয়া গেছে। এতে প্রায় ৩ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়।

তবে অভিযোগ রয়েছে, প্রভাবশালী মহলের  তৎকালীন পটুয়াখালী জেলা ছাএলীগের সভাপতি হাসান শিকদারের রেফারেন্স  মহাপরিচালকের একান্ত সচিব (পিএস) উপপরিচালক সাদেকুর রহমানের সুপারিশে চাকরি পাওয়ায় এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা থাকার কারণে মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিলম্ব হচ্ছে।এবিষয়ে উপপরিচালক সাদেকুর রহমানকে জিজ্ঞেস করলে মাঠ সংগঠক সাইদুরের নিয়োগ সময় তার সাথে যোগাযোগ করছে মর্মে স্বীকার করেন।

বিআরডিবির তৎকালীন মহাপরিচালকের একান্ত সচিব (পিএস) উপপরিচালক  সাদেকুর রহমান, শেখ হাসিনা সরকার ক্ষমতায়  থাকাকালীন ২০১৫ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগের মামলার এজাহার নামীয় আসামি ছিল, এবিষয়ে জানতে চেয়ে তাকে   জিজ্ঞেস করলে সাদেকুর রহমান  মামালার আসামি থাকার বিষয় স্বীকার করেন।

তবে মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য সরকারি বিধান অনুযায়ী ডিএমপি কমিশনারের বরাবরে আবেদন করছেন মর্মে জানান। ” তবে এসব কারনেই এই মাঠ সংগঠক এর বিরুদ্ধে  সম্ভব হয়নি অর্থ আদায় কিংবা আইনগত ব্যবস্থা নেওয়া।

অভিযোগের বিষয়ে সাইদুর রহমান নাজমুল বলেন, ‘টাকা পাওনা আছে, আমি পরিশোধ করে দেব। হেড অফিসের সঙ্গে কথা হয়েছে।’ বাউফল বিআরডিবি কার্যালয়ের সহকারী কর্মকর্তা (ইরেসপো) নাজমুন নাহার ইরানি অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ‘তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। নির্দেশ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পটুয়াখালী জেলা বিআরডিবির উপপরিচালক হাসানুল হক মোল্লা বলেন, ‘বিষয়টি হেড অফিস সরাসরি মনিটরিং করছে। পরে জেনেছি, আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

ইরেসপো হেড অফিসের উপপ্রকল্প পরিচালক এ এস এম সোলেমান বলেন, ‘তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আইনি পদক্ষেপ নিতে বলা হয়েছিল। তবে অভিযুক্তের টাকা ফেরত দেওয়ার আশ্বাস ও উচ্চপর্যায়ের হস্তক্ষেপের কারণে বিলম্ব হচ্ছে।’ তিনি আরও বলেন, অভিযোগের বিষয়ে টাকা উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network