1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
হরমুজের কাছে জাহাজে টর্পেডো হামলা, নিহত ভারতীয় নাবিক - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
হরমুজের কাছে জাহাজে টর্পেডো হামলা, নিহত ভারতীয় নাবিক বরিশালে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ বরিশালে নিষিদ্ধ চায়না দুয়ারী জালে জীববৈচিত্র্য হুমকিতে বরিশালে নদীভাঙনে বসতভিটা হারাচ্ছে মিয়ারচরের বাসিন্দারা জয়নুল আবেদীনের বরিশাল আগমন, রহমতপুরে বিএনপি ও শ্রমিক দলের নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা বেতাগীর দুই আওয়ামী লীগ নেতার বাকেরগঞ্জে নাশকতার পরিকল্পনা উজিরপুরে হতদরিদ্র দুটি পরিবার পেল বেঁচে থাকার অবলম্বন : প্রশংসিত মানবিক ইউএনও আলী সুজা ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার বরিশাল-ঢাকা আকাশপথে নিয়মিত ফ্লাইট চালুর দাবি বরিশালে আটা-ময়দার সর্বকালের সর্বোচ্চ মূল্য বৃদ্ধিতে জনজীবনে নাভিশ্বাস

হরমুজের কাছে জাহাজে টর্পেডো হামলা, নিহত ভারতীয় নাবিক

  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: হরমুজ প্রণালির কাছে ‘এমভি কেপ দাও’ নামে একটি জাহাজে টর্পেডো হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে ওমানে থাকা ভারতীয় দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, ভারত যাওয়ার পথে জাহাজটিতে হামলা হয়। ওই জাহাজে ১৯ জন ভারতীয়সহ অন্য নাবিকরা ছিলেন। তাদের নিরাপত্তার বিষয়টি ওমানের কর্তৃপক্ষের সঙ্গে মিলে দেখছে দূতাবাস।

এক ভারতীয় নাগরিকের মৃত্যুতে শোক জানিয়েছে দূতাবাস। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে তারা। ভারতের ফরোয়ার্ড সিম্যানস ইউনিয়ন অব ইন্ডিয়া জানিয়েছে, নিহত নাবিকের নাম সূরজ যাদব। তিনি উত্তর প্রদেশের দেওরিয়া জেলার বাসিন্দা ছিলেন এবং জাহাজে ওয়াইপার হিসেবে কাজ করতেন।

ইউনিয়নের দাবি, জাহাজটিতে দুটি টর্পেডো আঘাত করে। এ ঘটনায় হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় বেসামরিক নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউনিয়নটি। তারা ঘটনার জন্য জবাবদিহি, জাহাজ চলাচলের নিরাপত্তা এবং সূরজ যাদবের জন্য ন্যায়বিচার দাবি করেছে।

ইউনিয়ন বলেছে, শুধু নিরাপত্তার আশ্বাস দিয়ে পরিস্থিতির সমাধান হবে না। হরমুজ প্রণালি ও এর আশপাশে বেসামরিক নাবিকদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।

সূত্র : গালফ নিউজ

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network