1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
জয়নুল আবেদীনের বরিশাল আগমন, রহমতপুরে বিএনপি ও শ্রমিক দলের নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা বেতাগীর দুই আওয়ামী লীগ নেতার বাকেরগঞ্জে নাশকতার পরিকল্পনা উজিরপুরে হতদরিদ্র দুটি পরিবার পেল বেঁচে থাকার অবলম্বন : প্রশংসিত মানবিক ইউএনও আলী সুজা ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার বরিশাল-ঢাকা আকাশপথে নিয়মিত ফ্লাইট চালুর দাবি বরিশালে আটা-ময়দার সর্বকালের সর্বোচ্চ মূল্য বৃদ্ধিতে জনজীবনে নাভিশ্বাস পিরোজপুরে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাগরে ভাসছেন ১৮ জেলে, বৈরী আবহাওয়ায় উদ্ধারে যাচ্ছে না কোস্টগার্ড-নৌপুলিশ ভাণ্ডারিয়ায় তাঁতীদলের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড

  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিকাশের দোকানে প্রতারণার চেষ্টা করার অভিযোগে রাসেল হাওলাদার নামে এক যুবকের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কুয়াকাটার হামিম নামের এক বিকাশ ব্যবসায়ীর দোকানে এ ঘটনা ঘটে। নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হামিমের কাছ থেকে ৩০ হাজার টাকা নেওয়ার চেষ্টা ও ভয়ভীতি দেখানোর সময় স্থানীয় জনতা রাসেলকে আটক করেন।

পরে বিষয়টি জানাজানি হলে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী, পুলিশ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত রাসেল হাওলাদার ঝালকাঠির নলছিটি এলাকার হারুন অর রশিদের ছেলে।

স্থানীয় ব্যবসায়ী মিরাজ বলেন, রাসেল নিজের পরিচয় গোপন করে দুটি বিয়ে করেছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। এছাড়া তিনি হোটেল সি স্টারে ম্যাজিস্ট্রেট পরিচয়ে কক্ষ ভাড়া নিয়েছিলেন।

স্থানীয় বিকাশ ব্যবসায়ী হামিমের কাছ থেকে ৩০ হাজার টাকা পাঠিয়ে টাকা পরিশোধ না করে উল্টো তাকে হুমকি দিতে থাকেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করে প্রশাসনের হাতে তুলে দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক বলেন, কথিত ভুয়া ম্যাজিস্ট্রেট রাসেল প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তার ভুয়া পরিচয় ব্যবহার করে স্থানীয় একটি বিকাশের দোকানে ভয়ভীতি দেখিয়ে অবৈধ সুবিধা বা টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।

তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগপত্র জালিয়াতি করে ৪৪তম বিসিএসের গেজেটের ২৩২ নম্বর ক্রমিকে থাকা মো. রাসেল মিয়ার নাম পরিবর্তন করে মো. রাসেল হাওলাদার করা হয়। পরে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তা পরিবর্তন করা হয়েছে। এ ঘটনায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৭০ ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

কেউ ম্যাজিস্ট্রেট বা সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনকে জানানোর আহ্বান জানান ইয়াসিন সাদেক।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network