1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে মাদক বিক্রি, আটক ৩ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বিভাগীয় কমিশনার-রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ ঝালকাঠিতে পুলিশের বিশেষ অভিযানে ছাত্র-যুব প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার বাউফলে বিআরডিবির মাঠ সংগঠকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ! ‘কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে দুর্নীতি হয়েছে’: ভাণ্ডারিয়ায় গণপূর্ত প্রতিমন্ত্রী বানারীপাড়ায় আদালতের রায় উপেক্ষা করে প্রতিবেশীর বাড়িতে হামলা, বৃদ্ধাসহ আহত ৩ নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উজিরপুরে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ  ১০৩ অনাপত্তি সনদ বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ নলছিটিতে আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ বরিশালে চুরি করে পালানোর সময় চোরাই মালামালসহ ভাই-বোন আটক রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে মাদক বিক্রি, আটক ৩

রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে মাদক বিক্রি, আটক ৩

  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় হাইওয়ে রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে মাদক বিক্রির অভিযোগে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক তিনজনই রেস্টুরেন্ট পরিচালনার সাথে জড়িত।

​বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন তেতৈতলা হাঁস পয়েন্ট সংলগ্ন মর্নিংসান হাইওয়ে রেস্তোরা এন্ড হোটেল তাদের আটক করা হয়।

​আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ভাটিবন্দর গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে আব্দুল কাদির (৪৫), কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই গ্রামের মৃত আবু মিয়ার ছেলে মিজান (৪০) এবং চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছিন্নমূল সলিমপুর গ্রামের আব্দুর রউফের ছেলে আলম (২৬)।

​ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাসড়কের গজারিয়া অংশের তেতৈতলা হাঁস পয়েন্ট সংলগ্ন এই রেস্টুরেন্টে বেশ কিছুদিন ধরে মাদক ব্যবসা চলছিল। রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে মালিকপক্ষের লোকজন তাদের কর্মচারীদের দিয়ে আগত গ্রাহক ও যানবাহন চালকদের কাছে মাদক বিক্রি করতেন। বুধবার দুপুরে এমন একটি খবর পেয়ে স্থানীয় লোকজন চক্রটিকে হাতেনাতে ধরে ফেলে।

এ সময় তাদের কাছ থেকে একটি স্টিলের বাক্স উদ্ধার করা হয়। পরে বাক্সটি খুলতে বাধ্য করা হলে তার ভেতর ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তদের গাঁজাসহ পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

রেস্টুরেন্টটির মালিক তেতৈতলা গ্রামের মৃত মনসুর আলীর ছেলে মোহাম্মদ আলী। তার কাছ থেকে রেস্টুরেন্টটি ভাড়া নিয়ে বেশ কয়েকজন মিলে পরিচালনা করতেন। স্থানীয়দের অভিযোগ, পরিচালনাকারীরা দীর্ঘদিন ধরে কৌশলে আগত ব্যক্তিদের কাছে মাদক বিক্রি করে আসছিলেন।

​ঘটনাস্থলে উপস্থিত গজারিয়া থানার উপ-পরিদর্শক মো. মাজহারুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এ সময় তিনজনের কাছ থেকে একটি স্টিলের বাক্স উদ্ধার করা হয়। বাক্সটি খোলার পর তার ভেতরে গাঁজা পাওয়া যায়। আটক ব্যক্তিদের থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

​বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গাঁজাসহ ৩ জন আটক হওয়ার বিষয়টি শুনেছি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে জানানো হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network