1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর  নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম-সেবাকে জেলা পুলিশ পিরোজপুরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার  মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন পুলিশ সুপার  মুহাম্মদ তালেবুর রহমান। নবাগত পুলিশ সুপার বাংলাদেশ পুলিশের দায়িত্বশীল ও প্রজ্ঞাবান কর্মকর্তাদের মধ্যে অন্যতম।
২৫ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পিরোজপুর জেলায় যোগদানের পূর্বে তিনি উপপুলিশ কমিশনার,ডিএমপি,ঢাকা  হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়া তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে অসাধারণ নেতৃত্বে সুনাম ও দক্ষতার পরিচয় দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশের  বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network