1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আওয়ামী লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি-ভাঙচুর - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

আওয়ামী লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি-ভাঙচুর

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: খুলনা নগরীতে আওয়ামী লীগের একটি মিছিল থেকে স্থানীয় বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে খুলনা সদর থানাধীন টুটপাড়া মওলা বাড়ির সামনের ইসলামিয়া রোডে এই ঘটনা ঘটে।

আক্রান্ত বাড়িটির মালিক ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম জানান, বিকেলে বাসায় অবস্থানকালে বাইরে ২০-২৫ জনের একটি মিছিল থেকে ‘জয় বাংলা’ স্লোগান শুনতে পেয়ে তিনি বাইরে আসেন।

মিছিলের একপর্যায়ে তাঁকে সরে যেতে বলা হয় এবং তিনি ঘরে ঢোকার সময় মিছিলকারীরা তাঁকে ও তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে। একই সঙ্গে দুষ্কৃতকারীরা তাঁর বাড়ির সামনে রাখা একটি মোটরসাইকেল ভাঙচুর করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। তবে এই ঘটনায় তিনি বা তাঁর পরিবারের কোনো সদস্য হতাহত হননি।

ঘটনার পরপরই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে খুলনা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তথ্য সংগ্রহ করে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network