নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর দুমকিতে সাবেক লেবুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৃ”ত শাহ আলম আকনের গোয়ালঘর ও কবুতরের বাসায় “দুর্বৃ”ত্তরা আ”গু”ন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে উপজেলার লেবুখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহ আলম আকনের গোয়ালঘর ও সংলগ্ন কবুতরের বাসায় হঠাৎ আ”গু”ন জ্বলতে দেখা যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে।
অগ্নিকাণ্ডে গোয়ালঘর ও কবুতরের বাসাসহ বিভিন্ন মালামাল পু”ড়ে ক্ষ”তি”গ্র”স্ত হয়েছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষ”য়ক্ষ”তি হয়েছে বলে দাবি করেছে ক্ষ”তি”গ্রস্ত পরিবার।
শাহ আলম আকনের মেজো ছেলে, সাবেক লেবুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম তুহিন বলেন, “আমরা কোনোদিন প্র”তিহিং”সার রাজনীতি করিনি, কারও কোনোদিন ক্ষ”তি করিনি। কিন্তু আজ আমার পরিবার রাজনৈতিক প্রতি”হিং”সার শিকার।”