1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: শেরপুরের নালিতাবাড়ীতে প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম নামে এক যুবককে আটকের পর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে ভুক্তভোগীর স্বজনরা।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার ১ নম্বর পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শফিকুল ইসলাম একই গ্রামের সবদর আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আজ সকাল আনুমানিক ৯টার দিকে শফিকুল ইসলাম প্রতিবন্ধী ওই নারীর বসতঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। এ সময় বাড়িতে থাকা স্বজনরা শফিকুলকে আটক করে গাছের সাথে বেঁধে রাখেন।

পরে থানায় খবর দিলে বিকেলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। স্থানীয়দের অনেকেই বলেছেন আটক শফিকুল ইসলামও একজন বুদ্ধি প্রতিবন্ধী।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দেবাশীষ দত্ত বলেন, ‘এই ঘটনায় শফিকুল ইসলাম নামে অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে মামলা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network