1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভারতে পাচারের উদ্দেশে নেওয়া কোটি টাকা মূল্যের দুই মূর্তি উদ্ধার, আটক ৩ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জানাজার সময় কবরস্থানের পাশ থেকে মোটরসাইকেল চুরি, গ্রেপ্তার ১ এইচএসসির ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে: রিজভী লুৎফর রহমান সড়কের হোটেল পুলবাগ ঘিরে জমজমাট জুয়া-মাদকের কারবার কলাপাড়ায় শিশু জিসানকে ‘রক্তের নাতি’ দাবি করলেন বিএনপি নেতা চুন্নু জবাবদিহি না থাকলে রাষ্ট্র বিপথগামী হয়: জহির উদ্দিন স্বপন হোস্টেলের নিয়ন্ত্রণ নিয়ে ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভোলায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ভারতে পাচারের উদ্দেশে নেওয়া কোটি টাকা মূল্যের দুই মূর্তি উদ্ধার, আটক ৩

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারতে পাচারের উদ্দেশে নেওয়া দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের জিরাই এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় তাদের। আটকরা হলেন – এনামুল হক (৫০), আলিপ হোসেন (২২) ও সরজিনা আক্তার (৩০)। তারা সবাই গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা।

বিজিবির বরাত দিয়ে পুলিশ জানায়, ওই তিন ব্যক্তি দুটি কষ্টিপাথরের মূর্তি ভারতে পাচার করার চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে একটি বিষ্ণু মূর্তি ও একটি মূর্তিসদৃশ কষ্টিপাথর উদ্ধার করা হয়। এরমধ্যে বিষ্ণু মূর্তিটির ওজন ১৬ দশমিক ৮৭ কেজি। বাজার মূল্য ১৬ লাখ ৮৭ হাজার টাকা। আর অন্যটির ওজন ১১৯ কেজি, মূল্য ১ কোটি ১৯ লাখ টাকা।

বিজিবির দাবি, মূর্তি দুটি ভারতে পাচারের উদ্দেশ্যে ঘটনাস্থলে নেওয়া হয়েছিল। এ ঘটনায় বিজিবি কর্মকর্তা সেকেন্দার আলী বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে গোবিন্দগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন। গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network