1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক ইলিশের ঘাটতি কাটছে, শিগগিরই অর্ধেকে নামতে পারে দাম যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের ‘রোডম্যাপ’ ইরানের বরিশালে বালুঘাটের ইজারা বাতিল, পাইপলাইন অপসারণের নির্দেশ বিসিসির অটোরিকশার গ্যারেজের পাহারাদারকে বেঁধে ব্যাটারি ও চার্জার লুট, গ্রেপ্তার ৩ মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জানাজার সময় কবরস্থানের পাশ থেকে মোটরসাইকেল চুরি, গ্রেপ্তার ১ এইচএসসির ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে: রিজভী লুৎফর রহমান সড়কের হোটেল পুলবাগ ঘিরে জমজমাট জুয়া-মাদকের কারবার

মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: হবিগঞ্জের চুনারুঘাটে টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ শুক্রবার দুপুরে উপজেলার চান্দপুর চা-বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গ্রামের আলী আজগর খানের ছেলে মুহাদ্দিস (২২) এবং একই ইউনিয়নের সতং এলাকার শেখ কাইয়ুমের ছেলে শেখ নয়ন মিয়া (২৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন যুবক মোটরসাইকেলে করে চণ্ডী রামগঙ্গা চা-বাগান এলাকায় ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে চান্দপুর চা-বাগান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই যুবক ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে হলহলিয়া গ্রামের আবুল কালামের ছেলে জসিম মিয়া (২৮), সতং বাজারের হানিফের ছেলে সিহাব মিয়া (২৫) এবং পাকুড়িয়া গ্রামের দিদার মিয়ার ছেলে জুবেল (২০) রয়েছেন।

দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে। ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network